ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৯, ১৮ ডিসেম্বর ২০২৩
ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি

ফেনী সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহ আলম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে সদর উপজেলার কালিদহ ইউনিয়নের মাইজবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শাহ আলম একই গ্রামের নুরুল আমিনের ছেলে।

জানা যায়, নুরুল আমিন বিকেলে বাড়ির পাশের পুকুর থেকে বাঁশ উঠানোর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতের ছেড়া তারের সঙ্গে তার বাম হাত জড়িয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

ফেনী মডেল থানার এসআই মো. এমরান হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!