[ দেশজুড়ে ]
খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
খাগড়াছড়ির মহালছড়িত উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ময়নাল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মহালছড়ি সদর ইউনিয়নের বশর মেম্বার টিলা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ময়নাল হোসেন একই এলাকার আবু তালেবের ছেলে। তিনি পেশায় স্যানেটারি পণ্যের ব্যবসায়ী।
জানা যায়, প্রতিদিনের মতো বিকেলে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন ময়নাল হোসেন। এ সময় বৈদ্যুতিক পানির মোটর হঠাৎ বন্ধ হয়ে যায়। ঐ মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন মহালছড়ি থানার ওসি মো. নাসির উদ্দিন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!