[ দেশজুড়ে ]
নাটোরে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ২
ফাইল ফটো
নাটোরের সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হাসান ডাবলুসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় নাশকতামূলক কর্মকাণ্ড ও রাষ্ট্রবিরোধী লিফলেট বিতরণের সময় তাদের আটক করা হয়।
আটককৃত অপরজন হলেন- সিংড়া উপজেলা ছাত্রদলের কর্মী শুভ ইসলাম।
.png)
সিংড়া থানার ওসি আবুল কালাম জানান, নাশকতামূলক কর্মকাণ্ড ও রাষ্ট্রবিরোধী লিফলেট বিতরণের সময় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে/এআর/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!