রোববার সকালে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউপির মধুটিলা ইকোপার্ক এলাকার পূর্ব সমশ্চুড়া গুচ্ছগ্রাম সংলগ্ন লাল টেংগুর পাহাড়ের ঢাল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম পূর্ব সমশ্চুড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
জানা গেছে, মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয় বিক্রয় করছিল। এমন গোপন সংবাদে ঐ এলাকায় পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আশরাফুল ইসলামকে বিভিন্ন ব্যান্ডের ৭৫ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসাদুজ্জামান আপেল ও পরিতোষ নামে আরো দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
.png)
নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া জানান, গ্রেফতারকৃত আশরাফুলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।