ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৫, ২৪ ডিসেম্বর ২০২৩
টেকনাফে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১
গ্রেফতারকৃত যুবক

কক্সবাজারের টেকনাফে অস্ত্র এবং গুলিসহ মোহাম্মদ সোহেল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মোহাম্মদ ওসমান গনি। এর আগে, একইদিন ভোরে টেকনাফের হ্নীলা ইউপির উলুচামারি থেকে ঐ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল হ্নীলা ইউপির উলুচামারি পশ্চিম পানখালী এলাকার সৈয়দ আলমের ছেলে।  

টেকনাফ থানার ওসি মোহাম্মদ ওসমান গনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে হ্নীলা ইউপির উলুচামারি কোনারপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। পরে সোহেলকে গ্রেফতার করা হয়। এছাড়া অন্য ডাকাতরা অস্ত্রশস্ত্র ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সেখান থেকে একটি এলজি, তিনটি ব্যবহৃত কার্তুজের খোসাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

Advertisement

ওসি আরো জানান, এ ঘটনায় পলাতক আনোয়ার হোছেন প্রকাশ লেডাইয়াসহ আরো পাঁচ থেকে ছয়জনকে আসামি করে মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!