ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের 

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩২, ২৫ ডিসেম্বর ২০২৩
পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের 
ফাইল ফটো

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে মাসুদ আলম নামে এক যুবক নিহত হয়েছেন।  

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার মীরের হাট এলাকার মুন্সির মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ আলম হাটহাজারীর উত্তর মীরারখীল এলাকার আবুল কালামের ছেলে।  

রাউজান হাইওয়ে পুলিশের এসআই মোজাম্মেল হক বলেন, পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক মাসুদ। দ্রুত তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!