বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপসহকারী মোফাজ্জল হোসেন।
তিনি বলেন, উদ্ধারকারী ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করে ময়মনসিংহ স্টেশনে নিয়ে যাওয়ায় ময়মনসিংহের সঙ্গে নেত্রকোণার ঝারিয়া ও ভৈরব রেলপথ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
.png)
এর আগে দুর্গাপুরের জারিয়া থেকে আসা বলাকা এক্সপ্রেস ট্রেনটি দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনের রেলক্রসিং পার হচ্ছিল। তবে সেখানে ব্যারিয়ার না থাকায় বালুবোঝাই একটি ট্রাক রাস্তা থেকে রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পড়ে ট্রাকটি। আর ট্রেনটি প্রায় এক কিলোমিটার সামনে এগিয়ে থেমে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।