[ দেশজুড়ে ]
চা বাগানে মিলল অগ্নিদগ্ধ নারীর লাশ
চা বাগান, হবিগঞ্জ- ছবি: ডেইলি বাংলাদেশ
হবিগঞ্জের বাহুবলে অগ্নিদগ্ধ এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কামাইছড়া চা বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে, নিহতের নামপরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান জানান, কেউ হয়তো ঐ নারীকে আগুনে পুড়িয়ে হত্যার পর মরদেহটি এখানে ফেলে গেছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
জানা যায়, মঙ্গলবার সকালে কামাইছড়া চা বাগানে এক নারীর অগ্নিদগ্ধ লাশ দেখতে পান স্থানীয়রা। তারা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
.png)
খবর পেয়ে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খায়েরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!