তবে কারখানা মালিকের দাবি- কারখানার পেছনের অংশে রাতের আঁধারে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে।
ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মজিদ জানান, কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। ৪০০০ বর্গফুট আয়তনের একটি সেমিপাকা ঘরে ৩টি ইউনিট একযোগে কাজ করে ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, আগুন লাগার সঠিক কারণ জানা সম্ভব হয়নি।
.png)
ক্ষতিগ্রস্ত কারখানার মালিক মোহাম্মদ শরিফ জানান, কেউ হয়তো শত্রুতা করে তার ক্ষতি করার জন্য কারখানার পেছনের অংশে আগুন দিয়েছে। আগুনে তাদের কারখানার ঘর ও আসবাবপত্রসহ একটি বিশাল অংশ পুড়ে অন্তত ৮০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে জনপ্রতিনিধিসহ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করেছেন।