[ দেশজুড়ে ]
ফসলি জমির মাটি কাটায় অর্ধলাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফসলি জমি থেকে মাটি কেটে ডোবা ভরাট করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে উপজেলার জিনোদপুর ইউনিয়নের আশ্রাফপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, ফসলি জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কেটে ডোবা ভরাট করে আসছে একটি মাটি ব্যবসায়ী চক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত আশ্রাফপুর গ্রামে মাটি কেটে ডোবা ভারাট করার সময় একজনকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মাটি ভরাট কাজে ব্যবহৃত সংযোগ পাইপ বিনষ্ট করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!