ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বেপরোয়া গাড়ি চালিয়ে দিতে হলো জরিমানা, পরিষ্কার করতে হলো রাস্তাও

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৯, ২৪ ডিসেম্বর ২০২৩
বেপরোয়া গাড়ি চালিয়ে দিতে হলো জরিমানা, পরিষ্কার করতে হলো রাস্তাও
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে সাধারণ মানুষের জীবন হুমকির মুখে ফেলায় তিন ব্যক্তিকে জনপ্রতি ৫০ হাজার দিরহাম জরিমানা করেছেন আদালত। এর সঙ্গে তাদেরকে দিয়ে রাস্তা পরিষ্কার করানোর নির্দেশও দেওয়া হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন সংবাদমাধ্যম গাল্ফ নিউজ

আবুধাবির বিচারিক বিভাগ জানিয়েছে, আল-আইনের ট্রাফিক আদালত এমন নির্দেশনা দিয়েছেন। যাদের দিয়ে রাস্তা পরিষ্কার করানো হয়েছে তারা আল-আইনে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়েছেন, সাধারণ মানুষের জীবন হুমকির মুখে ফেলেছেন, পাবলিক রোডে বিপজ্জনক কর্মকাণ্ড করেছেন— এতে সরকারি সম্পত্তির ক্ষতি সাধন হয়েছে। এছাড়া তারা উচ্চস্বরে নম্বর প্লেট ছাড়া গাড়ি চালিয়েছেন।

Advertisement

আদালত তিন মাসের জন্য ওই তিনজনের ড্রাইভিং লাইসেন্স স্থগিত এবং গাড়িগুলো বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই তিনজনের বেপরোয়া গাড়ি চালানোর বিষয়টি ভাইরাল হয়। এরপর সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসলে তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। আদালত সকল প্রমাণ দেখে রায় দেন, ওই তিনজন আইন ভঙ্গ করেছেন। আর আইন ভঙ্গ করার অভিযোগে প্রত্যেককে ৫০ হাজার দিরহাম জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশি অর্থে প্রায় ১৫ লাখ টাকার সমান।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!