তাদের পৈত্রিক বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিসপুর গ্রামে। শাওনের বাবা ফেনী শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
জানা যায়, বুধবার বিকেল ৫ টার দিকে শাওনের একটি বল নিজে নিজে খেলার সময় সাত তলার বারান্দা দিয়ে নিচে পড়ে যায়। শাওন বলটি কুড়িয়ে নেওয়ার জন্য ঐ ভবনের পেছনের অংশের একটি ছোট সিঁড়ি দিয়ে নিচে নামছিলো। এ সময় আকস্মিক সিঁড়ি থেকে পা পিছলে সে নিচে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাত ৮ টার দিকে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
.png)
নিহত শিশুর বাবা স্কুল শিক্ষক সাইফুল ইসলাম শামীম জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। ওই সিঁড়ির বাইরের গেইটটি সব সময় তালাবদ্ধ থাকে। কিন্তু আজ বুধবার ওই গেইটটি খোলা ছিলো।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান জানান, শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।