ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘ইমো’ হ্যাক করে অর্থ হাতিয়ে নিতেন ফাহিম

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫০, ৩০ ডিসেম্বর ২০২৩
‘ইমো’ হ্যাক করে অর্থ হাতিয়ে নিতেন ফাহিম
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের লালপরে ‘ইমো’ হ্যাক করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে ফাহিম (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার চামটিয়া গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ফাহিম ঐ গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম। তিনি জানান, ভুক্তভোগী কামরুল হাসান (৩৫) জামালপুর জেলার সরিষাবাড়ীর বাসিন্দা। জবেদ আলী নামে একটি ইমো আইডি থেকে জরুরি প্রয়োজনের কথা বলে কামরুল হাসানের ইমো আইডিতে বিভিন্ন সময় মোট ৫৫ হাজার ৭০০ টাকা চান। ভালো বন্ধু হওয়ায় কামরুল হাসান বন্ধু জবেদ আলীকে সরল বিশ্বাসে বিকাশের মাধ্যমে টাকা প্রদান করেন।

Advertisement

পুলিশ সুপার আরো জানান, একপর্যায়ে সন্দেহ হলে কামরুল হাসান বন্ধু জবেদ আলীর সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, ইমো হ্যাকার দ্বারা তিনি প্রতারিত হয়েছেন। পরে তিনি বাদী হয়ে লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ লালপুর উপজেলার চামটিয়া এলাকা থেকে ফাহিমকে গ্রেফতার করে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!