ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ বৃদ্ধা আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৪, ৩০ ডিসেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ বৃদ্ধা আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ কেজি গাঁজাসহ এক বৃদ্ধাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার সকালে সদর উপজেলার শিমরাইলকান্দি ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আয়েশা (৫৫) জেলার বিজয়নগর উপজেলার পত্তন মনিপুর এলাকার মেরাজ মিয়ার স্ত্রী।

ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বেলায়েত হোসেন জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিমরাইলকান্দি ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অটোরিকশাসহ ঐ বৃদ্ধাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!