ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লরির পেছনে পিকআপের ধাক্কা, প্রাণ গেল একজনের

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৮, ৩১ ডিসেম্বর ২০২৩
লরির পেছনে পিকআপের ধাক্কা, প্রাণ গেল একজনের
ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. সাকিব হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পিকআপ ভ্যান চালকের সহকারী বলে জানা গেছে।

শনিবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ রহমতনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মাঝিরগাঁও এলাকার আবুল হোসেনের ছেলে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আব্দুল হালিম বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি পিকআপ ভ্যান মহাসড়কের দক্ষিণ রহমতনগর এলাকা অতিক্রমের সময় একইমুখী একটি লরির পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকের সহকারী সাকিব নিহত হন। আবেদনের প্রেক্ষিতে রোববার সকালে তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!