রোববার (৩১ ডিসেম্বর) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গতকাল রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের খালেক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল হাসান রাজ গোপালগঞ্জ পৌর এলাকার ব্যাংক পাড়ার সিরাজ উদ্দিন আহমেদের ছেলে।
.png)
নিহতের চাচাতো ভাই জুয়েল সিকদার বলেন, শনিবার রাতে রফিকুল ইসলাম রাজ ও সাব্বির সিকদার মোটরসাইকেলে গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়ায় যাচ্ছিল। পথিমধ্যে একটি বালুবাহী ট্রলি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাজের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।