[ দেশজুড়ে ]
শ্রীমঙ্গলে তিনদিনে কুকুরের কামড়ে আহত ১৬
ফাইল ছবি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুকুরের কামড়ে গত তিনদিনে ১৬ জন আহত হয়েছেন। কুকুরের কামড়ে আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মৌমিতা বৈদ্য।
শ্রীমঙ্গল ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নেয়া আহতরা হলেন- মো. আলী (২৫), সুমন (৪০), হরিধন দাস (৫০), মো. সুমন মিয়া (২২), রামেন্দ্র দেব (৬৫), সুজন বৈদ্য (২৮), চন্দ্রিমা (৩২), শিহাব (৪০), ইব্রাহিম (৪), তাজুল ইসলাম (২৭), লাদেন (২২), রাজিব (৩৫), নিবারন সিংহ (৫২), নাহিদ (১৮), ইসমাইল (৩১) ও ইমাদ (০৪)।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক জানান, কুকুরের কামড়ের ঘটনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী আমাকে জানানোর পর শহরে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুকুরের কামড়
লিংক সফলভাবে কপি হয়েছে!