[ দেশজুড়ে ]
ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ হত্যা মামলার আসামি গ্রেফতার
আবু সাইদ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু শহর থেকে আবু সাইদ (৩৬) নামে একজনকে দুটি অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-৬। হরিণাকুণ্ডু পৌর এলাকার শুড়া গ্রামের কামরুজ্জামান শামিম হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানায় ঝিনাইদহ র্যাব-৬।
বিজ্ঞপ্তিতে থেকে জানা গেছে, গত ২৩ নভেম্বর রাতে এশার নামাজ পড়ে শুড়া গ্রামের খালের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন শামিম। সে সময় তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ বিষয়ে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে পরদিন ২৪ নভেম্বর হরিণাকুণ্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে হরিণাকুণ্ডু শহর থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ সাইদকে গ্রেফতার করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!