প্রাথমিকভাবে জানা গেছে, রাতে তাদের দুই ভাইকে কে বা কারা ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সকাল ১১টার দিকে এলাকাবাসী ইছামতি বিলের মধ্যে তাদের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
মাগুরা মহম্মদপুর থানার ওসি বোরহান-উল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্থানীয়দের নিকট খবর পেয়ে তারা ঘটনাস্থলে রওনা হয়েছেন।
.png)
এ ঘটনায় পানিঘাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা বিপ্লব শিকদার ও আসিফ শিকদার নামে সন্দেহভাজন দুইজনকে আটক করেছে বলে জানা গেছে।