বাড়ির ছাদে প্রবাস ফেরত যুবককে গলা কেটে হত্যা
নরসিংদী শহরের ব্রাহ্মণপাড়ায় বাড়ির ছাদে কামরুজ্জামান নামে প্রবাস ফেরত এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত ৯টার দিকে শহরের ব্রাহ্মণপাড়া এলাকার গুরুদাস নামে এক ব্যক্তির বাড়ির ছাদ থেকে গলাকাটা অবস্থায় মরদেহটি উদ্ধার করেন স্থানীয়রা। নিহত কামরুজ্জামান শহরের সাটিরপাড়া এলাকার কুমিল্লা কলোনির মৃত আব্দুল হামিদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন মাস আগে সৌদি থেকে দেশে ফিরেন কামরুজ্জামান। এরপর বিকাশের এজেন্টের ব্যবসা শুরু করেন তিনি। পাশাপাশি প্রাইভেট পড়ানো শুরু করেন। বুধবার সন্ধ্যায় প্রাইভেট পড়ানোর উদ্দেশে কুমিল্লা কলোনির বাসা থেকে বের হন তিনি। এরপর রাত ৯টার দিকে ব্রাহ্মণপাড়ায় গুরুদাস নামে এক ব্যক্তির বাড়ির ছাদে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। দ্রুত তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে তাকে ঢাকায় রেফার্ড করেন চিকিৎসক। পরে ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি।
.png)
নরসিংদী মডেল থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, কামরুজ্জামানের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।