ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমিকাকে গলা কেটে হত্যা, প্রেমিকের মৃত্যুদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৭, ৪ জুলাই ২০২৩
প্রেমিকাকে গলা কেটে হত্যা, প্রেমিকের মৃত্যুদণ্ড
ফাইল ছবি

ঝালকাঠিতে প্রেমিকাকে গলা কেটে হত্যার দায়ে প্রেমিক সোহাগ মীরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে আরো ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত সোহাগ কলাপাড়া উপজেলার আনিপাড়া গ্রামের সোবাহান মীরার ছেলে। হত্যাণ্ডের শিকার বেনজির জাহান মুক্তা জেলার নলছিটি উপজেলার বাড়ইকরণ এলাকার জাহাঙ্গির হাওলাদারের মেয়ে ও ঝালকাঠি সরকারি মহিলা কলেজের ছাত্রী ছিলেন।

Advertisement

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রুস্তম আলী।

জানা গেছে, সোহাগের সঙ্গে মুক্তার প্রেমের সম্পর্কে মুঠোফোনে কথা হতো। ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি সকালে মুক্তা কলেজে রওনা দিলে রাস্তায় সোহাগের সঙ্গে দেখা হলে ব্যবহৃত ফোনটি নিয়ে যান সোহাগ। দুপুরে কলেজ থেকে ফেরার পথে ফোনটি ফেরত নেয়ার কথা বলেন তিনি।

মুক্তা বাড়িতে গেলে ঘরের মুঠোফোনে কল দিয়ে তাকে ঐ ফোনটি দেওয়ার কথা বলে কাপুড়িয়া বাড়ি সংলগ্ন কাঁচা রাস্তার ওপরে বটগাছের নিচে যেতে বলেন সোহাগ। পরে সেখানে মুক্তা গেলে গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

এ ঘটনায় মুক্তার বাবা জাহাঙ্গির হাওলাদার বাদী হয়ে পরের দিন (৫ ফেব্রুয়ারি) নলছিটি থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা নলছিটির থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম ঐ বছরের ৩১ অক্টোবর আদালতে সোহাগকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত ২০২১ সালের ২২ সেপ্টম্বর চার্জশিট গঠন করেন। ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ বিচারক এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি আব্দুল মান্নান রসুল ও আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মনজুর হোসেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!