[ দেশজুড়ে ]
ধামইরহাটে বিদেশি মদসহ গ্রেফতার ১
ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁর ধামইরহাটে বিদেশি মদসহ নজরুল ইসলাম ওরুফে বুদা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রফতার করেছে র্যাব। মঙ্গলবার ভোরে উপজেলার উত্তর চকরহমত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নজরুল ইসলাম ঐ গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। র্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃতে ধামইরহাট উপজেলার উত্তর চকরহমত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেড় লিটার বিদেশি মদসহ নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়।
.png)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় বিদেশি মদ অবৈধভাবে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!