[ দেশজুড়ে ]
বাগেরহাটে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
বাগেরহাটে অস্ত্র-গুলিসহ আবু হানিফ হাওলাদার নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে সদর উপজেলার ডেমা ইউনিয়নের মোস্তফাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবু হানিফ হাওলাদার সদরের কাড়াপাড়া গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক।
.png)
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের মোস্তফাপুর এলাকার মাছের ঘেরে অভিযান চালিয়ে পুলিশ হানিফকে গ্রেফতার করে। পরে তার মাছের ঘেরের বাসা থেকে দুটি দেশি তৈরি শটগান ও একটি গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতার আবু হানিফ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নিহত আপনের অন্যতম সহযোগী। উদ্ধার হওয়া অস্ত্র-গুলি আপনের বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!