আটকেরা হলেন- কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশী গ্ৰামের মো. মনির হোসেনের ছেলে আবু নাসিম (৩৫) অপরজন তরগাঁও ইউনিয়নের চিনাডুলি গ্ৰামের মৃত আলাউদ্দিনের ছেলে মো. আশিক (২৮)।
এলাকাবাসী জানায়, রাত ২টার দিকে পাশে এক বাড়িতে পূজা হচ্ছিল। এলাকার প্রায় সবাই ওইখানে চলে গেছে। হঠাৎ করে খবর আসে এলাকায় কিছু লোক ঢুকেছে। পরে তাদের খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে অতীন্দ্র পালের গোয়াল ঘরের পাশে এসে দুজনকে পাওয়া যায়। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে গরু চুরির কথা স্বীকার করে। এরই মাঝে এলাকার কয়েকজন তাদের মারধর করে। পরে ঘটনাটি পুলিশকে জানালে ভোরের দিকে দুইজনকে থানায় নিয়ে যায়।
.png)
জাহিদ নামে আরেক স্থানীয় বাসিন্দা জানান, বর্তমানে কৃষকের আতঙ্ক গৃহপালিত পশু গরুচোর। এলাকাবাসী মিলে দুজনকে ধরতে পেরেছে। বাকিরা পালিয়ে গেছে। দুজনের কাছ থেকে, কাটার এবং বিভিন্ন ধরনের মলম জাতীয় জিনিস পাওয়া গেছে।
কাপাসিয়া থানার এসআই তপন চন্দ্র বাকালি বলেন, এলাকাবাসী চোর সন্দেহে ২ জনকে আটক করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।