[ দেশজুড়ে ]
বাগেরহাটে র্যাবের অভিযানে অস্ত্রসহ ১৩ ককটেল উদ্ধার
ছবি: সংগৃহীত
বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া পানবাজার এলাকা থেকে ৪টি অস্ত্রসহ ১৩ ককটেল উদ্ধার করেছে খুলনা র্যাব-৬। রোববার দুপুর ১২টার দিকে উদ্ধার করা ককটেলগুলো ডিসপোজাল করা হয়েছে।
র্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবীর এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া পানবাজার এলাকায় র্যাব-৬ এর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১৩টি ককটেলসহ ১টি বিদেশি পিস্তল, ৩টি ওয়ান শুটার গান, ৫টি পিস্তলের গুলি ও ১টি পিস্তলের কভার উদ্ধার করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দুস্কৃতকারীরা পালিয়ে যায়।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!