ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে মাদকসহ গ্রেফতার ২

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫১, ৩১ ডিসেম্বর ২০২৩
পঞ্চগড়ে মাদকসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড়ে পৃথক অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল ও নেশাজাতীয় ইনজেকশনসহ ইমন আলী ও শাহিনুর নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ

শনিবার রাতে তাদের গ্রেফতারের পর রোববার আইনি প্রক্রিয়া শেষে দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন জেলার আটোয়ারী উপজেলার বোধগাঁও এলাকার আবুল হোসেনের ছেলে ইমন আলী ও পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার কালেশ্বরপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে শাহিনুর।

Advertisement

জানা যায়, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানে তোড়িয়া ইউপির নিতুপাড়া গ্রামের নিতু পাড়া মোড়ে ইমনকে আটক করা হয়। এ সময় তার হেফাজতে থাকা সাদা রঙের প্লাস্টিকের একটি বস্তায় তল্লাসি করা হলে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয়া হয়।

অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী বাজার থেকে শাহিনুরকে নেশাজাতীয় ইনজেকশনসহ আটক করে থানা হেফাজতে নেয়া হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের শেষে রোববার আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

পঞ্চগড় ডিবির ওসি রুহুল আমিন ও বোদা থানার ওসি মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!