ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]
মায়ের সঙ্গে অভিমান

গলায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রের গলায় ফাঁস

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ২২:০২, ৩১ ডিসেম্বর ২০২৩
গলায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রের গলায় ফাঁস
সৈয়দপুর থানা। ফাইল ফটো

নীলফামারীর সৈয়দপুরে মায়ের সঙ্গে অভিমান করে হৃদয় নামে নয় বছরের এক স্কুলছাত্র গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার দুপুরে শহরের নিচু কলনী এলাকায় এ ঘটনা ঘটে।  

সে একই এলাকার আল মোত্তাকিব আলীর ছেলে ও ক্যান্টবোর্ড স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। 

নিহতের স্বজনরা জানান, মায়ের সঙ্গে অভিমান করে সবার অজান্তে ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। 

সৈয়দপুর থানার ওসি শাহ আলম বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!