ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
জমি নিয়ে বিরোধ

মায়ের কোলে ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যা

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩২, ১ জানুয়ারি ২০২৪
মায়ের কোলে ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যা
ফাইল ফটো

নেত্রকোণার কলমাকান্দায় জমি নিয়ে বিরোধে জুনাইদ মিয়া নামে আড়াই বছর বয়সী এক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

রোববার বিকেলে খারনৈ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত শিশু জুনাইদ মিয়া আব্দুল মালেক ও মোমেনা আক্তার দম্পতির ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মালেক ও প্রতিবেশী হাতেম আলীর মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে কয়েকটি মামলা চলমান। রোববার বিকেলে বাড়িতে মা মোমেনা আক্তারের কোলে ঘুমাচ্ছিল শিশু জুনাইদ। এ সময় ৬-৭ জন মিলে বাড়িতে হামলা চালায়। এতে মোমেনা আক্তার এবং তার কোলে থাকা শিশু জুনাইদ মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু জুনাইদ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

Advertisement

নিহত শিশু জুনাইদের বাবা আব্দুল মালেক বলেন, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। দাওয়াত খেতে গিয়েছিলাম। প্রতিবেশী হাতেম আলীর সঙ্গে আমার জমি নিয়ে বিরোধ চলছে। আদালতে কয়েকটি মামলাও চলমান। এরমধ্যে গত ১৪ ডিসেম্বর একটি মামলার আদেশ আমার পক্ষে আসে। এর জেরেই হাতেম আলীর লোকজন হামলা চালিয়ে আমার স্ত্রী মোমেনা ও শিশু সন্তান জুনাইদকে মারধর করে। এতে ঘটনাস্থলেই মারা গেছে জুনাইদ। স্ত্রী মোমেনা আহত হয়েছে। 

তিনি আরো বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা করব।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, সোমবার শিশু জুনাইদের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যু আসল কারণ জানা যাবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!