সকাল ১০টায় ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলে বর্ণাঢ্য আয়োজনে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুছাম্মাৎ শাহীনা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমেনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) ফাহমিদা হক, জেলা শিক্ষা অফিসার শফি উল্ল্যাহ প্রমুখ।
.png)
জেলা প্রশাসনের দেওয়া তথ্যমতে, ফেনীতে ২০২৪ শিক্ষাবর্ষে মাধ্যমিকে সর্বমোট বইয়ের চাহিদা ২৬ লাখ ৯১ হাজার ৩৯২, প্রাপ্ত বইয়ের সংখ্যা ১৬ লাখ ৭৭ হাজার ৫৭৯, বই প্রাপ্তির হার ৬২.৩৩ শতাংশ। প্রাথমিকে জেলায় মোট বইয়ের চাহিদা ৬৭৮৫২৩ প্রাপ্ত বইয়ের সংখ্যা ৬৭৮৫২৩ বই প্রাপ্তির হার ১০০ শতাংশ।