সোমবার বিকেলে সৈয়দপুর উপজেলা শহরের সাহেবপাড়া গেট বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত সামির হোসেন শহরের মিস্ত্রিপাড়ার মো. নাদিমের ছেলে।
এলাকাবাসীরা জানাব, বিকেলে সামির বন্ধুদের সঙ্গে মাঠে ক্রিকেট খেলছিল। এ সময় বল পাশের একটি পুরাতন বাড়ির সানসেটে আটকে যায়। বলটি আনতে ঐ সানসেটে উঠার সময় পুরাতন একটি দেয়াল সামিরের ওপর ধসে পড়ে। সামিরকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
.png)
সৈয়দপুর থানার ওসি শাহা আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।