রোববার রাত সাড়ে ৭টার দিকে দড়িকান্দি বাসস্ট্যান্ডে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার সকালে কাঁচপুর হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নিহত সেলিম মিয়া সোনারগাঁ উপজেলা মাঝেরচর এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। গুরুতর আহতরা হলেন আমানউল্লাহ, আওলাদ ও জোনায়েদ। এদের মধ্যে ২ জনকে স্থানীয় বারাকাহ মেডিকেল চিকিৎসা দিয়ে বাড়িতে প্রেরণ করা হলেও জোনায়েদের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানায়, ২টি নাফ পরিবহন বাসের রেষারেষিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ৪ জন পথচারীদের ওপরে উঠিয়ে দেয় পেছনে থাকা আরেকটি বাস। এলাকাবাসী এই বাসটিকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক জানান, নিহত একজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ৩ জন চিকিৎসাধীন আছেন।এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা হয়েছে। ঘাতক চালক ও হেলপারকে ধরার চেষ্টা চলছে।