ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাস্তার পাশে পড়েছিল নবজাতকের লাশ 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:৫৩, ২ জানুয়ারি ২০২৪
রাস্তার পাশে পড়েছিল নবজাতকের লাশ 
শ্রীপুর মডেল থানা। ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে রাস্তার পাশে পড়ে থাকা এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শ্রীপুর পৌর এলাকার  মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের ভাংনাহাটি এলাকা থেকে এ শিশুর লাশ পাওয়া যায়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ভাংনাহাটি এলাকায় রাস্তার পাশে এক নবজাতকের লাশ দেখতে পাওয়া যায়। এ সময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করে। 

শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ শাহজামান জানান, রাস্তার পাশে নবজাতকের লাশটি পড়েছিল। স্থানীয়রা দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আলামত সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!