নিহতরা হলেন-একই উপজেলার সাধুহাটী ইউনিয়নের রাঙ্গীয়ারপোতা গ্রামের আলী হোসেন ও তার ভাতিজা মাহফুজুর রহমান।
৪ নম্বর সাধুহাটী ইউপি সদস্য মো. মুকুল হোসেন জানান, আলী ও তার ভাতিজা মাহফুজ আলমসাধুতে করে বাড়ি থেকে পাটকাঠি আনতে ফুরদপুর যাচ্ছিলেন। পথে পাঁচমাইল এলাকায় পৌঁছালে আলমসাধুটি রাস্তার ওপর উল্টে যায়। এসময় পেছন থেকে একটি ট্রাক আলমসাধুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান চাচা-ভাতিজা।
.png)
ঝিনাইদহ সদর থানার ওসি মো. শাহীন উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।