ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ইয়াবা উদ্ধার, রোহিঙ্গা যুবক কারাগারে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৪, ৩ জানুয়ারি ২০২৪
টেকনাফে ইয়াবা উদ্ধার, রোহিঙ্গা যুবক কারাগারে
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ নুর মোহাম্মদ নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি। গ্রেফতার নুর মোহাম্মদ রোহিঙ্গা ক্যাম্প-২৫ এর আলীখালী ব্লক-ডি/৬ এর বাসিন্দা।

ওসি জানান, সম্প্রতি টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকা থেকে ৩০ হাজার ইয়াবাসহ নুর মোহাম্মদ নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করে র‌্যাব-১৫। পরে র‌্যাব ঐ রোহিঙ্গাকে টেকনাফ থানায় হস্তান্তর করলে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!