ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকের তেলের ট্যাংকিতে মিলল ১৫৬ বোতল ফেনসিডিল

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৮, ৩ জানুয়ারি ২০২৪
ট্রাকের তেলের ট্যাংকিতে মিলল ১৫৬ বোতল ফেনসিডিল
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাকসহ ১৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার রাতে ভোমরা স্থলবন্দর ইয়ার্ড থেকে গমের ভুসির ট্রাক থেকে ফেনসিডিলসহ ট্রাকটি উদ্ধার করা হয়।  

জানা যায়, গমের ভুসির ট্রাকে করে বিপুল পরিমাণ ফেনসিডিল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় স্থলবন্দর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভোমরা স্থলবন্দরের ইয়ার্ড থেকে গমের ভুসির ট্রাকের তেলের ট্যাংকি থেকে ১৫৬ বোতল ফেনসিডিলসহ ট্রাকটি উদ্ধার করা হয়। ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।  

Advertisement

ভোমরা স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মালামাল রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!