ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বগুড়ায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ২ নেতা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৭, ৩ জানুয়ারি ২০২৪
বগুড়ায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ২ নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে নাশকতার মামলায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম শাহিন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কোরবান আলী।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ওসি মো. আজমগীর হোসেন। এর আগে, মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসি মো. আজমগীর হোসেন বলেন, গত ১৯ নভেম্বর উপজেলার ইউসুবপুর-তেঘরি এলাকায় মহাসড়কে চলন্ত ট্রাক ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়। সেই মামলায় সোমবার ঐ দুইজনকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!