[ দেশজুড়ে ]
ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ
ঠাকুরগাঁওয়ে শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ছাত্রলীগ নেতা আবু সাঈদ বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের রোড রেলস্টেশন পাশে বসবাসরত অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ করেন।
এ সময় ছাত্রলীগ নেতা আবু সাঈদসহ আবু নওসাম, সোহানুর সুবহান, সিহাব আলী, মুনির হোসেন, তৌফিক এলাহী, বাঁধন হেসেন ও আবু তাহের উপস্থিত ছিলেন।
আবু সাঈদ বলেন, দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আজ সে সংগঠনটির ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে আমাদের ক্ষুদ্র আয়োজন। এর মাধ্যমে আগামীর প্রজন্মকে ছাত্রলীগের ইতিহাস ও ঐতিহ্য তোলে ধরতে চাই।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঠাকুরগাঁও
লিংক সফলভাবে কপি হয়েছে!