ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৯ বছরের ছেলেকে হত্যার পর পুড়িয়ে দিলেন বাবা!

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৫, ৫ জানুয়ারি ২০২৪
৯ বছরের ছেলেকে হত্যার পর পুড়িয়ে দিলেন বাবা!
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা সদর উপজেলার ধলবাড়িয়া গ্রামে আরিফ বিল্লাহ নামে ৯ বছরের এক শিশুকে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা ইয়াসিন হোসেনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোরে ধলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইয়াসিন হোসেন ধলবাড়ীয়া গ্রামের মৃত নূর ইসলামের ছেলে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। নিহত আরিফ বিল্লাহ ধলবাড়িয়া সরকারি প্রাথমিক বির্দ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।  

স্থানীয়রা জানান, শিশু আরিফের মা রোকেয়া ও বাবা ইয়াসিন হোসেনের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। তাই তারা আলাদা থাকতেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) শহরের সুলতানপুরে রোকেয়ার বাবার বাড়ি থেকে আরিফকে নিয়ে আসেন ইয়াসিন। একই দিন রাতে তাকে হত্যা করে ঘরে আটকে আগুন জ্বালিয়ে মরদেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেন ইয়াসিন। ভোরে স্থানীয়রা ঘরে আগুন জ্বলতে দেখে নেভাতে গিয়ে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ফায়ার সার্ভিসের টিম ঘরে প্রবেশ করে দেখে শিশু আলিফের মরদেহটি পুড়ে গেছে। এ সময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইয়াসিনকে আটক করেছে পুলিশ।

Advertisement

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম জানান, অভিযুক্ত ইয়াছিন আলীকে আটক করা হয়েছে। তিনি মাদকাসক্ত বলে জানা গেছে। থানায় তিনি অসংলগ্ন আচরণ করেছেন। শিশুটির দেহ পুড়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সাইফুজ্জামান বলেন, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে টিম নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরবর্তীতে ঘর থেকে একটি শিশুর পোড়া দেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!