ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ছিনতাই করা মোবাইল-টাকাসহ গ্রেফতার ৪

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৭, ৫ জানুয়ারি ২০২৪
চট্টগ্রামে ছিনতাই করা মোবাইল-টাকাসহ গ্রেফতার ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে নগরের কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন ও ২২ হাজার টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাতে নগরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. রুবেল, মো. নুর উদ্দিন ওরফে রিয়াজ, মো. মোমিন ও আরাফাত মিয়া। 

পুলিশ জানায়, মঙ্গলবার (২ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে কোতোয়ালি থানার এসএস খালেদ সড়কে কর্ণফুলী টাওয়ারের সামনে ছিনতাইয়ের শিকার হন এক বিদেশি নাগরিক। চলন্ত অটোরিকশা থেকে তার ব্যাগ টান দিয়ে নিয়ে যান ছিনতাইকারীরা। ব্যাগটিতে ৩০ হাজার টাকা, মোবাইল ফোন ও ক্যামেরা ছিল বলে অভিযোগে উল্লেখ করেন ভুক্তভোগী নারী।

Advertisement

নগর পুলিশের এসি (কোতোয়ালি জোন) অতনু চক্রবর্তী বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশাটি শনাক্ত করা হয়। পরে বৃহস্পতিবার সকালে নগরের চকবাজার এলাকার একটি গ্যারেজ থেকে অটোরিকশাটিসহ রুবেলকে গ্রেফতার করা হয়। এরপর তার দেওয়া তথ্যে বাকিদের গ্রেফতার, ছিনতাই করা মোবাইল ফোন ও ২২ হাজার টাকা উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!