[ দেশজুড়ে ]
আখাউড়ায় পুকুরে মিলল বৃদ্ধের লাশ
লাশ উদ্ধার- ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১০টার দিকে আখাউড়া পৌরশহরের দেবগ্রাম এলাকায় থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দেবগ্রাম এলাকার একটি পুকুরে সকাল ১০টার দিকে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
.png)
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে- দুই থেকে তিনদিন আগে ঐ বৃদ্ধে মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!