[ দেশজুড়ে ]
ফকিরহাটে বাগানে মিলল নারীর লাশ
ফকিরহাট থানা- ফাইল ফটো
বাগেরহাটের ফকিরহাটে একটি বাঁশ বাগান থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেলে ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকার মুরারী নাথের বাঁশ বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফকিরহাট থানার ওসি মো. আশরাফুল আলম জানান, শুক্রবার বিকেলে খেলার সময় এক শিশু ঐ নারীর লাশ চাদর দিয়ে ঢাকা অবস্থায় বাগানের একটি গর্তে দেখতে পায়। সে লাশ ভয় পেয়ে চিৎকার দেয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঐ নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!