[ দেশজুড়ে ]
মা-বাবার হাত ধরে ভোট দিলেন প্রতিবন্ধী যুবক
ছবি: ডেইলি বাংলাদেশ
মা-বাবার হাত ধরে বুদ্ধি প্রতিবন্ধী যুবক এলেন ভোট দিতে। রোববার ব্রাহ্মণবাড়িয়া সকালে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি। বুদ্ধি প্রতিবন্ধী কৌশিক চক্রবর্তী জেলার নাসিরনগর সদরের বিশ্বদেব চক্রবর্তীর ছেলে। কৌশিক নাসিরনগর সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
কৌশিক চক্রবর্তীর মা কাকলী চক্রবর্তী জানান, কৌশিক জন্ম থেকেই বুদ্ধি প্রতিবন্ধী। বুদ্ধি প্রতিবন্ধীরা এ দেশের নাগরিক। ভোট প্রদান করা একজন নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। সেই দায়িত্ব ও কর্তব্য থেকে আমার ছেলেকে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য নিয়ে এসেছি।
কৌশিক চক্রবর্তীর বাবা বিশ্বদেব চক্রবর্তী জানান, কৌশিক জন্ম থেকেই প্রতিবন্ধী। কৌশিক এই বারই প্রথম ভোট দিয়েছে। প্রতিবন্ধীরাও এখন এগিয়ে যাচ্ছে। তারা এখন দেশের সম্পদ, বোঝা নয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!