রোববার সকালে সীতাকুণ্ড ডিগ্রি কলেজ ভোটকেন্দ্র এবং পৌর সদরের সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন দলের দুই সদস্য টেরি ডেইল ও সব্যসাচী ব্যানার্জি। তাদের নিয়ে কেন্দ্র দুইটি ঘুরে দেখেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কেএম রফিকুল ইসলাম। এ সময় ভোটদান পদ্ধতির বিস্তারিত তথ্য-উপাত্ত তাদের সামনে উপস্থাপন করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।
সহকারী রিটার্নিং কর্মকর্তা কেএম রফিকুল ইসলাম বলেন, কমনওয়েলথ প্রতিনিধি দলের সদস্যরা ভোটকেন্দ্র পরিদর্শনকালে ভোটদান পদ্ধতি এবং ভোটারদের সঙ্গে কথা বলে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
.png)