ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রাম-১৪ আসনে জয়ী নৌকার প্রার্থী নজরুল ইসলাম

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০০:১১, ৮ জানুয়ারি ২০২৪
চট্টগ্রাম-১৪ আসনে জয়ী নৌকার প্রার্থী নজরুল ইসলাম
ফাইল ফটো

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মো. নজরুল ইসলাম। ৭১ হাজার ১২৫ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকে মো. আবদুল জাব্বার চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ৮৮৪ ভোট।

রোববার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন চট্টগ্রামের ১০টি আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

এছাড়া এ আসনে লাঙ্গল প্রতীকে আবু জাফর মো. ওয়ালী উল্লাহ ১৬২ ভোট, চেয়ার প্রতীকে মো. আবুল হোছাইন ১২১ ভোট, ফুলের মালা প্রতীকে মো. আলী ফারুকী ৯৪ ভোট, একতারা প্রতীকে মোহাম্মদ আয়ুব ১৯৬ ভোট, টেলিভিশন প্রতীকে মো. গোলাম ইসহাক খান ৬১৩ ভোট ও মোমবাতি প্রতীকে সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ পাঁচ হাজার ২৩১ ভোট পেয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!