নিহত মখলেসুর রহমান বাঘা পৌরসভার গাওপাড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। মখলেসুর রহমানের বোন জামাই (ভগ্নিপতি) কামাল হোসেন তাকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানায়, বাঘা পৌরসভার গাওপাড়া গ্রামের হায়দার আলীর মেয়েকে বিয়ে করেন একই গ্রামের কাশেম আলীর ছেলে কামাল হোসেন। স্ত্রীর জমির অংশ নিয়ে কামালের সঙ্গে মখলেসুর রহমানের দ্বন্দ্ব চলছিল। কামালের স্ত্রীর অংশের জমিতে দুটি কদম গাছ ছিল। সেই গাছ কাটতে যান কামাল হোসেন। এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক-বির্তক শুরু হয়। একপর্যায়ে কামাল হোসেন উত্তেজিত হয়ে ইট ও গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত করেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
.png)
এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।