ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গলায় গামছা পেঁচিয়ে জীবন দিলো কিশোর

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৬, ৮ জানুয়ারি ২০২৪
গলায় গামছা পেঁচিয়ে জীবন দিলো কিশোর
লালমোহন থানা- ফাইল ফটো

ভোলার লালমোহন উপজেলায় গলায় গামছা পেঁচিয়ে মো. ওসামা নামে মানসিক প্রতিবন্ধী এক কিশোর আত্মহত্যা করেছে।

সোমবার ভোরে উপজেলার বদরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরটিটিয়া এলাকায় থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ওসামা ঐ এলাকার মো. আলমগীরের ছেলে।

জানা গেছে, ওসামা মানসিক ভারসাম্যহীন ছিল। এজন্য পরিবারের লোকজন তাকে বিভিন্নস্থানে নিয়ে চিকিৎসাও করান। তবে সুস্থ হয়ে ওঠেনি সে। সোমবার ভোরে ঘুম থেকে ওঠে ঘর থেকে বের হয় ওসামা। কিছু সময় পর একই বাড়ির ৮ বছরের তুহিন পুকুর পাড়ের আম গাছের সঙ্গে গলায় গামছা লাগানো অবস্থায় ওসামাকে ঝুলতে দেখে। পরে সে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে ওসামাকে গাছ থেকে নামিয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওসামার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ঐ কিশোরের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!