ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্কুলছাত্রীর বুদ্ধিমত্তায় রক্ষা পেল শতাধিক ট্রেনযাত্রী

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৪, ৯ জানুয়ারি ২০২৪
স্কুলছাত্রীর বুদ্ধিমত্তায় রক্ষা পেল শতাধিক ট্রেনযাত্রী
ছবি: ডেইলি বাংলাদেশ

নীলফামারীর ডোমার উপজেলায় দশম শ্রেণির ছাত্রী আনোয়ারা বেগমের বুদ্ধিমত্তায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে শতাধিক যাত্রীসহ তিতুমীর এক্সপ্রেস ট্রেন।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা হাজিপাড়ার রউফ সাহেবের ঘুণ্টি এলাকায়।

স্থানীয়রা জানান, রেললাইনের পাশের বাসিন্দা আনোয়ারা বেগম রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় লাইনে ফাটল দেখতে পেয়ে প্রতিবেশীদের জানায়। প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এসময় তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আসায় লাল চাদর উড়িয়ে তা থামানোর ব্যবস্থা করা হয়।

Advertisement

ডোমার রেলস্টেশন মাস্টার বাবু হোসেন জানান, এলাকাবাসী খবরে মিস্ত্রিদের ঘটনাস্থলে পাঠানো হয়। পরে লাইন মেরামতের কাজ শেষ হলে ১০ কিলোমিটার গতিতে তিতুমীর ট্রেনের লোকো মাস্টারকে ট্রেনটি নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর ট্রেনটি কোনোরকম দুর্ঘটনা ছাড়াই নিরাপদ গন্তব্যে পৌঁছে।

সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী সুলতান মৃধা বলেন, ‘শীতকালে রেলপাত সংকুচিত হয়। এ সময় রেলপাতের জোড়াগুলো খুলে গিয়ে ফাটল দেখা দেয়। ডোমার-মির্জাগঞ্জ রেলপথের মাঝামাঝি রউফ সাহেবের লেভেল ক্রসিংয়ে এ রকম ঘটনাই ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে রেলপাতের ফাটল মেরামত করা হয়। এর ঘণ্টাখানেক পরেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!