ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দৌলতদিয়া-পাটুরিয়ায় ঘন কুয়াশা, ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১২, ১০ জানুয়ারি ২০২৪
দৌলতদিয়া-পাটুরিয়ায় ঘন কুয়াশা, ফেরি চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার মাত্রা কমে এলে ফেরি চলাচল ফের স্বাভাবিক হবে।

মঙ্গলবার রাত দেড়টা থেকে দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

ঘাট কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের পদ্মা নদীর অববাহিকায় কুয়াশা পড়তে শুরু করে। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশার তীব্রতাও বেড়ে যায়। এতে ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট ও বিকন বাতির কিছুই দেখা যাচ্ছিল না।

Advertisement

এ সময় দুর্ঘটনা এড়াতে রাত দেড়টার দিকে নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো.সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, কুয়াশার কারণে এ নৌরুটে দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রা কমে আসলে ফেরি চলাচল ফের স্বাভাবিক করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!