ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘন কুয়াশায় লঞ্চ-কার্গো সংঘর্ষ, রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৭, ৫ জানুয়ারি ২০২৪
ঘন কুয়াশায় লঞ্চ-কার্গো সংঘর্ষ, রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় সুন্দরবন-১৬ লঞ্চের তলা ফেটে গেছে। এতে এক নারী যাত্রী নিখোঁজ এবং আরেক যাত্রী আহত হয়েছেন। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন প্রায় পাঁচ শতাধিক যাত্রী।

বৃহস্পতিবার রাতে সাড়ে ১১টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্ঘটনাকবলিত এম ভি সুন্দরবন-১৬ লঞ্চের সুপারভাইজার ইসমাইল হোসেন। 

Advertisement

চাঁদপুরের নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, যাত্রীদের উদ্ধার ও নিরাপত্তা দিতে চাঁদপুর সদর ও মোহনপুর নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লঞ্চ ও কার্গো দুটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। লঞ্চটি এখলাছপুরের একটি চরে রাখা হয়েছে। যাত্রীরা নিরাপদে আছেন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!