ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘন কুয়াশায় চাঁদপুরে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৫, ১২ ডিসেম্বর ২০২৩
ঘন কুয়াশায় চাঁদপুরে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১
দুর্ঘটনাকবলিত লঞ্চ

মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে ঢাকাগামী সুরভী-৮ ও টিপু-১৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সোহেল নামের এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক সাহাদাত হোসেন জানান, ঘন কুয়াশায় মেঘনা নদীতে ইলিশা থেকে ঢাকাগামী সুরভী-৮ ও ঢাকা থেকে চরফ্যাশনগামী টিপু-১৪ লঞ্চে সংঘর্ষ হয়েছে। এতে লঞ্চের এক যাত্রী নিহত হয়েছেন। তবে নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না ঘটনাটি মেঘনা নদীর কোন স্থানে ঘটেছে।

অন্যদিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় এমভি রফরফ-৭ ও এমভি এ আর খান-১ লঞ্চের সংঘর্ষ হয়েছে। এতে রফরফ-৭ লঞ্চের দোতলার টেক্সিন ভেঙে যায়। তবে যাত্রী সাধারণের জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Advertisement

উপপরিচালক সাহাদাত হোসেন আরো জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ঘন কুয়াশায় নৌযান পরিচালনা না করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু অনেকেই কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে নৌযান পরিচালনা করছেন। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!